বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব লক্ষণে বুঝবেন আপনার হাতে টাকা আসবে

news-image

অর্থ ছাড়া জীবন অচল। অনেক সময় জ্যোতিষীরা পর্যবেক্ষণ শক্তি আর গ্রহ নক্ষত্র বিচার করে অর্থ আসছে কি না বলে দিতে পারেন। তাছাড়া এই অর্থ প্রাপ্তি নিয়ে রয়েছে নানা রকম কুসংস্কার। তেমনই কিছু কুসংস্কার দেয়া হলো। মিলিয়ে দেখুন আপনারও এমন কোনো লক্ষণ দেখা দিয়েছে কি না!

১. স্বপ্নে যদি সবুজ মাঠ এবং জলাশয় দেখতে পান তবে বুঝতে হবে খুব শীঘ্রই ধনীর খাতায় নাম লেখাচ্ছেন। ২. আশপাশে যদি গরুকে ঘাস খেতে দেখেন তবে চোখ ফেরাবেন না, তাড়িয়েও দেবেন না। এটি নাকি শুভ লক্ষণ। কাজেই শুধুই তাকিয়ে তাকিয়ে গরুর ঘাস খাওয়া দেখুন।

৩. সকালে হাঁটতে গিয়ে যদি আখ দেখতে পান, তাহলে ধরে নিতে পারেন আপনি শীঘ্রই টাকা পেতে চলেছেন। ৪. রাস্তায় হাঁটতে গিয়ে কাক কিংবা অন্য কোনো পাখি যদি আপনার উপরে ইয়ে করে দেয় তবে বিরক্ত হবেন না, কেননা এতে নাকি অর্থ প্রাপ্তি ঘটে।

৫. ভুল করে উল্টো পোশাক পরায় কেউ হাসি ঠাট্টা করলে কানেই নেবেন না। কেননা ভুল করে উল্টো পোশাক পরা নাকি উপহার লাভের লক্ষণ। ৬. স্বপ্নে যদি সাদা বা সোনালি সাপ দেখেন তবে বুঝবেন শীঘ্রই হাতে টাকা আসার সম্ভাবনা আছে।

৭. ঘুম থেকে উঠেই যদি আপনাকে দেওয়ার জন্য বৌয়ের হাতে চায়ের বদলে দুধ দেখেন তবে ঘ্যান ঘ্যান না করে চেপে যান। ঘুম থেকে উঠেই দই, দুধ বা দুধ জাতীয় খাবার দেখার অর্থ হচ্ছে অচিরেই টাকা আসতে চলেছে।

৮. ঘুম থেকে উঠেই যদি নারকেল কিংবা সাদা রাজহাঁস দেখেন তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই পকেটে টাকা ধরা দিতে চলেছে। ৯. বেড়াতে যাওয়ার সময় যদি গাড়ির ডানদিকে বাঁদর, সাপ কিংবা অন্য কোনো প্রাণী দেখতে পান তাহলে ভেবে নিতে পারেন খুব শীঘ্রই আপনি ধনী হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের