বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে করণীয়

news-image

লাইফস্টাইল ডেস্ক- বর্ষার এই সময়ে হঠাৎ করেই শুরু হতে পারে বৃষ্টি। আগে থেকে সতর্ক না থাকলে পোশাকের সঙ্গে সঙ্গে ভিজতে পারে আপনার দৈনন্দিন জীবনের অনুষজ্ঞ, স্মার্ট ফোনও। ভেজার কারণে ফোন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টিতে স্মার্টফোন ভিজে গেলে কয়েকটি বিষয় অনুসরণ কর পারেন। যেমন-

১. ফোন বৃষ্টির পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷ বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে ৷ এতে ফোনে থাকা যাবতীয় তথ্যও নষ্ট হয়ে যেতে পারে।

২. ফোন অন করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড তাড়াতাড়ি খুলে ফেলুন। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। এতে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

৩. ফোন থেকে সিম কার্ডটি খুলে ফেলুন।এরপর ফোনের ভিতরে ভালো করে মুছে ফেলুন ৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন ৷ ৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন ৷

৫. বৃষ্টিতে ভিজলে শুকানোর জন্য ভুলেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না।হেয়ার ড্রাইয়ারের গরম বাতাসে ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে ৷

৬. বৃষ্টি ভেজা ফোনটি কিছুক্ষণ রোদে রাখুন ৷ যদি কোথাও অল্প পানি থাকে তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের