সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন ইলিশের পুষ্টিগুণ

news-image

লাইফস্টাইল ডেস্ক- ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন। ইলিশের নাম শুনলে কোনো বাঙালির জিভে জল আসে না এমনটা হতেই পারে না। ইলিশ মাছ যখন ভাজা হয়, সে কি তার সুস্বাদু গন্ধ। এছাড়াও সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ দোপেয়াজা, ইলিশ পাতুরি, ভাপা ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী–এমন নানা পদের খাবার বাংলাদেশে জনপ্রিয়।

বিবিসি সূত্রে জানা যায়, প্রায় ৬০ শতাংশ ইলিশই বাংলাদেশে উৎপন্ন হয়। এছাড়াও ভারত, পাকিস্তান ও মিয়ানমারসহ নানা-দেশে অল্প বিস্তর ইলিশ পাওয়া যায়।

বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ সবচেয়ে সুস্বাদু। কারণ পদ্মা-মেঘনা অববাহিকায় যে ধরনের খাবার খায় ইলিশ এবং পানির প্রবাহের ফলে শরীরে উৎপন্ন হওয়া চর্বিই এর স্বাদ অন্য যে কোনো জায়গার ইলিশের চেয়ে ভিন্ন করেছে।

জেনে নেই ইলিশ শরীরে কী কী পুষ্টিসাধন করে:–

১। মস্তিষ্কের গঠন ভালো হয়।

২। ইলিশ মাছ খেলে হৃদযন্ত্র ভালো থাকে।

৩। বাত বা আর্থারাইটিস কম হয়।

৪। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

৫। ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডারও কম হয়।

এছাড়াও ইলিশ মাছে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম, জিঙ্ক ও পটাশিয়াম যা শরীরের জন্য অত্যান্ত উপকারী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক