রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামা কাপড়ে ঘামের দাগ না লাগার কার্যকরী কৌশল

news-image

গরমে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই ভ্যাপসা গরমে ঘামের দুর্গন্ধের পাশাপাশি জামা কাপড়ে ঘামের বিশ্রী দাগও লেগে যায়। জানেন কি, কয়েকটি কৌশলে জামা কাপড়কে ঘামের দাগ লাগার হাত থেকে রক্ষা করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক সেই কৌশলগুলো-

১. জামা কাপড় পরার আগে ঘাড়ে, বগলে ট্যালকম পাউডার লাগিয়ে নিন। পাউডার ঘাম শুষে নিয়ে দাগ লাগার হাত থেকে বাঁচাবে কাপড়কে। ২. নিয়মিত বগল শেভ করুন। এতে ঘামের দাগও কম হবে, দুর্গন্ধও হবে না। ৩. প্রতি দিন গোসলের সময় ঘাড়, বগল ভাল করে পরিষ্কার করুন। এতে ঘামের দাগ কম হবে, দুর্গন্ধও হবে না।

৪. যাদের অতিরিক্ত ঘাম হয় তারা ঘাড়, বগল মাঝে মধ্যেই ভেজা বা শুকনো কাপড় বা রুমাল দিয়ে মুছে নিন। এতে ঘাড়, বগল শুকনো থাকবে, জামা কাপড়ে ঘামের দাগও পড়বে না।

৫. অ্যান্টিপারসপিরেন্ট ডিওড্রেন্ট ব্যবহার করুন। এটি ঘাম শুষে নিয়ে আপনার জামা কাপড় শুকনো রাখতে সাহায্য করে। জামা কাপড়ে ঘামের দাগও পড়বে না। ৬. জামার ভিতরে পরার জন্য সোয়েট প্যাড ব্যবহার করে দেখুন। জামা পরার আগে সোয়েট প্যাড পরে নিয়ে তারপর জামা পরুন। এতে জামা কাপড়ে ঘামের দাগ পড়বে না।

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শেষ দিনের টিকিট বিক্রি চলছে

জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

কঙ্গোয় আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

প্রথম সেশনেই ৪ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ