সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত পেটের মেদ কমাবে শক্তিশালী এই পানীয়!

news-image

লাইফস্টাইল ডেস্কঃ অনেকেই এখন পেটের মেদ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। পেটের মেদ সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি অস্বস্তির কারণও বটে। অনেক চেষ্টা করেও এর থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। পেটের মেদ কমাতে ব্যায়াম, সঠিক ডায়েট তো অবশ্যই করতে হবে। তবে পাশাপাশি পান করতে পারেন একটি পানীয়। যা খুব দ্রুত পেটের মেদ ঝড়াতে সাহায্য করে। তাছাড়া এই পানীয়তে ব্যবহার করা হয়েছে দুইটি উপকরণ। আনারস ও শসা।
আনারস খুব উপকারি একটি ফল। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখে, অ্যাজমা প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে, হাড় শক্ত করে, হজমে সাহায্য করে, প্রদাহ কমায় এবং শক্তি বাড়াতে সাহায্য করে।

অন্যদিকে সবজি হিসেবে শসাও বেশ উপকারি। এটি জয়েন্ট ব্যথা কোলেস্টেরল ও পানিশূন্যতা কমায়। এটি ওজন কমাতে সাহায্য করে, হজম ভালো করে, মাথাব্যথা প্রতিরোধ করে। চলুন তবে জেনে নেয়া যাক পানীয়টি তৈরি ও পান করার নিয়ম-

দুটি আনারস ও একটি মাঝারি আকারের শসা কেটে ব্ল্যান্ডারে এক গ্লাস পানিসহ দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিন। ব্যস তৈরি হয়ে গেলো। এবার এই পানীয়টি সকালে খালি পেটে, নাস্তা করার ৩০ মিনিট আগে পান করুন। এভাবে সাত দিন এক কাপ করে পানীয়টি পান করুন। এরপর এক সপ্তাহ বিরতি দিন। এরপর থেকে সপ্তাহে দুই বার পানীয়টি পান করুন। এ পানীয়টি মেদ ঝাড়ানোর পাশাপাশি দেহের মিনারেলের ভারসাম্য ঠিকঠাক রাখতে সাহায্য করে। তবে যাদের কিডনিতে পাথর, ব্লাডারে সমস্যা অথবা আলসার রয়েছে তারা এই পানীয়টি এড়িয়ে যান।

সুত্র: স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট কিং ডেমিক।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান