সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত-ঘুম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সাধারণত খাওয়ার পরপরই ঘুমানো ঠিক নয় বলে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু দুপুরের পর স্বল্প সময়ের ‘ভাত-ঘুম’ আপনাকে প্রাণবন্ত করে তুলতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, আপনার শরীর ও মনের স্বাস্থ্যের জন্য এ ভাত-ঘুম খুবই উপকারী। তবে লক্ষ্য রাখতে হবে সেই ঘুম যাতে আবার দীর্ঘ না হয়ে যায়। তাহলে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। যমুনা টিভি

উপকারগুলো—

● ঘুম কম হলে শরীরে কর্টিসোল হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনর প্রভাবে বেড়ে যায় মানসিক চাপ। দিনের বেলা অল্প সময়ের জন্য হলেও এই ভাত-ঘুম বা ‘ন্যাপ’ শরীরে সক্রিয় কর্টিসোলের ক্ষরণ কমাতে সাহায্য করে। মানসিক চাপ কমে যায়।

● অফিসে হোক বা বাড়িতে, আপনি যেখানে যে কাজ করছেন, সে কাজেই প্রয়োজন মনযোগ ও দৃঢ়তা। এক মার্কিন গবেষণায় দাবি করা হয়েছে, ৪০ মিনিটের ভাত-ঘুম বা ‘ন্যাপ’ যে কোনও কাজেই ১০০ শতাংশ সজাগ ও সতেজ করে তোলে।

● গবেষকদের দাবি, শরীর চাঙ্গা আর তরতাজা রাখতে প্রতিদিন অন্তত ২০ মিনিটের ভাত-ঘুম বা ‘ন্যাপ’ প্রয়োজন।

● প্রতিদিন অন্তত ২০ মিনিটের ভাত-ঘুম বা ‘ন্যাপ’ আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

● কাজের ফাঁকে ২০ মিনিটের ‘ন্যাপ’ পঞ্চ ইন্দ্রিয়কে আরও সজাগ, সক্রিয় করে তোলে। এর ফলে কাজ করার ক্ষমতা বেড়ে যায় আর কাজের মানও উন্নত হয়।

● বিশেষজ্ঞদের মতে, কাজের ফাঁকে অন্তত মিনিটের ঘুম বা ‘ন্যাপ’ সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা