সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে তৈরি করবেন চিড়ার মোয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিড়ার মোয়া ভীষণ সুস্বাদু খাবার। হালকা নাস্তা হিসেবে এর জুড়ি মেলা ভার। দোকানে চিড়ার মোয়া কিনতে পাওয়া যায় ঠিকই কিন্তু তা সব সময় স্বাস্থ্যকর নাও হতে পারে। তাই ঘরেই তৈরি করে নিন সুস্বাদু চিড়ার মোয়া। রইলো রেসিপি-

উপকরণ:
চিড়া- ২৫০ গ্রাম
নারিকেল কোরানো- ১ কাপ
ভাজা চালের ছাতু- ২ টেবিল চামচ
আখের গুঁড়- ২ কাপ
ঘি- ২ টেবিল চামচ।

প্রণালি:
চিড়া তেলে ভেজে মচমচে করে নেবেন। গুঁড়ে সামান্য পানি দিয়ে মৃদু আঁচে নাড়ুন। গুঁড়ে পাক ধরা পর্যন্ত অপেক্ষা করুন। গুঁড় আঠালো ও চটচটে হলে তাতে ভাজা চিড়া, নারিকেল, চালের ছাতু দিয়ে নেড়ে গুঁড় মিশে গেলে নামিয়ে নিন।

হালকা গরম অবস্থায় হাতে ঘি মাখিয়ে মজাদার চিড়ার মোয়া তৈরি করে নিন। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তা না হলে এটাকে মোয়া বানানো যাবে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক