সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ রেসিপি : কালোজিরায় কালাভুনা

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে মাংসের বাহারি রান্না না থাকলে কি চলে। আর এর মধ্যে কালাভুনা থাকবে না তাই কি হয়! জেনে নিন একটু ব্যতিক্রম স্বাদের কালাভুনা রান্নার প্রক্রিয়া।

উপকরণ:

২ কেজি হাড় ছাড়া গরুর মাংস

১/২ চামচ মরিচ গুঁড়া

১ চামচ হলুদ গুঁড়া

১/২ চামচ জিরা গুঁড়া

১/২ চামচ ধনিয়া গুঁড়া

৩ টা পেঁয়াজ বাটা

২ চামচ রসুন বাটা

১/২ চামচ আদা বাটা

সামান্য গরম মশলা

১ কাপ পেঁয়াজ কুঁচি

কয়েকটা কাঁচা মরিচ

কালোজিরা ১ টেবিল চামচ

পরিমাণমতো লবণ

সরিষার তেল।

প্রণালি:

মাংস কাটার পর ভালো করে ধুয়ে নিন। তারপর পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে লবণ, তেল ও বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে তুলে দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সিদ্ধ হতে সময় লাগবে। ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে যাবার পর রান্নার পাত্রটি সরিয়ে রাখুন।

এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন। সোনালি রং হয়ে আসলে কড়াইতে কালোজিরা আর গরুর মাংস দিয়ে, হালকা আঁচে ভাজতে থাকুন। ভাজিটি কালো হয়ে যাওয়া পর্যন্ত তা নাড়তে থাকুন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে