সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগীদের মাংস খাওয়ার ক্ষেত্রে যা মনে রাখা জরুরি

news-image

অনলাইন ডেস্ক : একদিন পরেই ঈদুল আজহা। খুশি ও ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হবে কোরবানির ঈদ। তবে সারা বছর মাংস খাওয়া সীমিত রাখলেও অনেকের সেই বাঁধ ভেঙে যায় কোরবানির ঈদে। এই অতিরিক্ত মাংস খাওয়া আপনার বিপদ ডেকে আনতে পারে। তাই শরীর সুস্থ রাখতে নিয়ন্ত্রণের মধ্যে থেকেই খেতে হবে মাংস।

তবে যারা বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, বিশেষ করে হৃদরোগে, তাদের কোরবানির গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি। কারণ, প্রাণিজ আমিষ বিশেষ করে রেড মিট বা লাল মাংসে থাকে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট, যা হৃদরোগ বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ফ্যাট শরীরের আর্টারিগুলোর দেয়ালে প্লাকের সৃষ্টি করে এবং রক্তনালিগুলোর ভেতরে জমা থেকে রক্ত সঞ্চালনের মাত্রা কমিয়ে দেয়। ফলে রক্তচাপ বেড়ে যায়।

এ ছাড়া লাল মাংস শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তাই হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য অতিরিক্ত চর্বিযুক্ত মাংস ক্ষতিকর। সেক্ষেত্রে এসব মাংস একটু কম পরিমাণে খেলে ভালো হয়। তবে প্রচুর পানি পান করতে হবে। আর পরিমাণমতো মাংস খাওয়ার পাশাপাশি শারীরিক পরিশ্রমও করতে হবে। এ ছাড়া প্রতিদিন হাঁটার পরিমাণও বাড়িয়ে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক