সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে রান্না করুন শাহী মাটন বিরিয়ানি

news-image

অনলাইন ডেস্ক : ঈদের খুশির মাত্রা বেড়ে যায় যখন পরিবারের সবাই মিলে পালন করা হয়। এ দিন বাড়িতে রান্নাও হবে বাহারি খাবার। ঈদের রান্নায় বিরিয়ানি খুশির মাত্রা বাড়িয়ে দিতে পারে বহুগুণে।

আবার অতিথি অ্যাপায়নের বিষয় তো থাকেই। এক্ষেত্রে শাহী মাটন বিরিয়ানি রান্না করতে পারেন। রিসিপিটি জানা না থাকলে এক নজরে দেখে নিন-

উপকরণ:

খাসির রান একটা

বাসমতি চাল ৫০০ গ্রাম

টকদই এক কাপ

বাদাম ও পোস্ত বাটা দুই টেবিল চামচ

ফ্রেশ ক্রিম এক কাপ

ঘি এক কাপ

মরিচ গুঁড়া দুই চা চামচ

আদা ও রসুন বাটা এক টেবিল চামচ

গরম মসলা গুঁড়া এক চা চামচ

ভাজা আলু ছয় টুকরা

জাফরান পরিমাণমতো

পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

পেঁয়াজ কুচি আধা কাপ

কাঁচা মরিচ ছয়টি

কেওড়া জল এক টেবিল চামচ

আলুবোখারা পাঁচটি

লবণ স্বাদমতো

চিনি স্বাদমতো

টমেটো সস দুই টেবিল চামচ।

প্রণালি:

সব মসলা দিয়ে খাসির রান মেখে এক ঘণ্টা ম্যারিনেট করতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ও অন্যসব উপকরণ দিয়ে রানটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

বাসমতি চাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার চাল ও মাংস একসঙ্গে করে ওপরে ঘি, ক্রিম, কাঁচামরিচ ও বেরেস্তা দিয়ে ঢেকে দমে রেখে হয়ে গেলে পরিবেশন করতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক