সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ ছাত্রকে বাঁচাতে মোটরসাইকেল দেননি শিক্ষক, ক্লাসেই মৃত্যু

news-image

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলায় মো. আব্দুল আজিম মন্ডল (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত ছয়টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, আজিম মন্ডল ক্লাসে অসুস্থ হলে শিক্ষকদের ব্যবহৃত মোটরসাইকেলে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য সহযোগিতা চাইলে কোনো শিক্ষক সহযোগিতা করেননি।বুধবার দুপুরে উপজেলার কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিরামপুর থানা পুলিশ ও হিলি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃত আব্দুল আজিম মন্ডল বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. আসাদুল ইসলামের ছেলে। ওই বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল মন্ডল।বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ওমর ফারুক, রায়হান কবিরসহ বেশ কয়েকজন জানায়, আজিম মন্ডল ক্লাস শুরুর দিকে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা কোনো পদক্ষেপ নেননি।

পরে মন্ডলকে স্থানীয় ডাক্তারের কাছে নিলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পরামর্শ দেন। সহপাঠীরা ভ্যানযোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মন্ডলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে বিরামপুর হাসপাতালে যাওয়ার আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিতে শিক্ষকদের মোটরসাইকেল চাইলেও দেয়া হয়নি এমন অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা নেই।বিদ্যালয়ের সভাপতি আলম হোসেন বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষকদের মোটরসাইকেলে আগুন দেয় সহপাঠীরা। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ওই বিদ্যালয় পরিদর্শন করেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক