সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে রান্না করুন পেশোয়ারি চাপলি কাবাব

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদ মানেই নানা স্বাদের ও ধরনের রান্না করা গরুর মাংস। ঈদে কাবাব কার না পছন্দ? তবে এবার তৈরি করুন পাকিস্তানের খুব বিখ্যাত পেশোয়ারি চাপলি কাবাব। দানাদানা মসলায় তৈরি গরম গরম কাবাব তন্দুরি রুটির সাথে খেতে অসাধারণ।

উপকরণ

গরুর কিমা (ফ্যাটসহ) ১ কেজি (চর্বিসহ মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিন। তারপর হাড় ছাড়িয়ে কিমা করুন। কিমাতে পানি থাকা যাবে না), ডিমভাজা ও কুঁচি ২ টি, ডিম ফেটানো ২ টি, বেসন বা কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, আস্ত ধনে ২ টেবিল চামচ (মিহি না, দানাদানা থাকবে), জিরা গুড়া ২ চা চামচ (মিহি না), আদা ও রসুন মিহি কুঁচি বা বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুড়া ১ চা চামচ, শুকনো মরিচের গুড়া ৪টি (একদম মিহি না), গরম মসলা গুড়ো ২ চা চামচ (এলাচ, জায়ফল, জয়ত্রি, দারচিনি, লবঙ্গ গুড়ো), পিয়াজ মিহি কুঁচি ১ কাপ, কাঁচামরিচ কুঁচি ২ টি, ধনে পাতা ও পুদিনাপাতা কুঁচি ১/৪ কাপ, টমেটো কুঁচি ২টি, শুকনো আনারদানা ২ টেবিল চামচ (বেদানার দানা ২ দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে), লবণ পরিমান মত, চিজ কুঁচি ১/৪ কাপ, ঘি বা তেল বা মাখন ১/৪ কাপ।

প্রণালি

ডিম ভাল করে ফেটে টমেটো, ঘি বাদে সব উপকরণ একসাথে ভাল করে মিশিয়ে ৩০ মিনিট রাখতে হবে। টমেটো মিশিয়ে হাত দিয়ে গোল বড়বড় ও পাতলা কাবাব বানাতে হবে। বার্গার এর কাবাব এর মত সাইজ হবে, চাইলে আরো বড় করুন, কারণ তাপে এটি চুপসে যাবে।

তাওয়াতে ২ টেবিল চামচ ঘি গরম করে কাবাব দিয়ে কড়া তাপে গাঢ় বাদামি করে দুই পাশ ভেজে তুলুন। অল্প তাপে ভাজবেন না। তন্দুরি রুটি বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক