সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিকর হতে পারে লেবুর খোসা

news-image

লাইফস্টাইল ডেস্ক : মজাদার পানীয় পরিবেশনে গ্লাসে লেবুর টুকরা দেখতে বেশ লাগে। তবে সেটা জীবাণুপূর্ণ হওয়ার সম্ভাবনাও থাকে।

২০০৭ সালে দা জার্নাল অব এনভাইরোনমেন্টাল হেলথ’য়ে প্রকাশিত একটি গবেষণার আলোকে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, লেবুর খোসা নানান জীবাণু ও ভাইরাস বহন করতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল এনভাইরনমেন্টাল হেল্থ অ্যাসোসিয়েশন’ পরিচালিত এই গবেষণায় ২৭টি রেস্তোরাঁ থেকে সংগ্রহীত ৭৬টি লেবুতে জীবাণু ও অন্যান্য ময়লা পাওয়া যায় যা মানব শরীরে নানান রোগ ও অসুস্থতার সৃষ্টি করে।

গবেষণার ফলাফল হল- প্রায় ৭০ শতাংশ লেবুর টুকরায় ভাইরাস, ব্যাক্টেরিয়া এবং অন্যান্য অনুজীব পাওয়া গেছে। গবেষণা থেকে প্রমাণ হয় যে, যদিও লেবু প্রাকৃতিক জীবাণু নাশক তবুও এর থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে।

ব্যাক্টেরিয়া ও মানব বর্জ্য থাকে: খাদ্য গবেষকরা দেখেছেন যে, জুস বা অন্যান্য পানীয় পরিবেশন করতে যে লেবুর টুকরা ব্যবহার করা হয় তাতে পরিবেশিত খাবারের চেয়ে অনেক বেশি ব্যাক্টেরিয়া থাকে।

পর্যবেক্ষণে আরও জানা যায়, রেস্তোরাঁগুলোতে খাবার পরিবেশনের সময় গ্লাভ্স ছাড়াই ধরা হয়। ফলে তাদের হাতের জীবাণু ও ময়লা সহজেই খাবারে প্রবেশ করে।

প্রতিকার : যদি পানি, লেবু ও সোডার লোভ সামলাতে না পারেন তাহলে কেবল পানি ও সোডার অর্ডার দিন। আর লেবু আলাদা দিতে বলুন। তারপর নিজেই লেবুর রস চিপে খোসা সরিয়ে রাখুন। বাসায় শরবত বানানোর সময় লেবু ভালো মতো ধুয়ে নিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক