,

বেশি মরিচ খেলে কী হয়?

news-image

অনলাইন ডেস্ক : রান্নায় মরিচের ঝাল বেশি খেতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার রান্নায় ঝাল পছন্দ না করলেও, খাবারের পাতে মরিচ রাখতে ভালোবাসেন। কিন্তু গবেষণা বলছে, অতিরিক্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ায় লোপ পেতে পারে স্মৃতিশক্তি।

যদিও স্থূলতা ও হাইপারটেনশন কমাতে মরিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রায় ৫ হাজার মানুষকে নিয়ে করা নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ৫৫ থেকে ৭১ বছর বয়সী ব্যক্তিদের নিয়ে ১৫ বছর ধরে করা ওই গবেষণা চলতি সপ্তাহে নিউট্রিয়েন্ট জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত মরিচ খেলে স্মৃতিশক্তিতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। অনেকেই মনে করেন, মরিচে থাকা ক্যাপসাইসিন আমাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে। কিন্তু আদতেও তা নয়। অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম। আর এজন্যই হয়তো ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায়। তবে হট সস খেলে এটি হয় না।

কাতার বিশ্ববিদ্যালয় থেকে ড. জুমিনি শি নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়। ৫৫ বছর বয়সী যারা প্রতিদিন ৫০ গ্রামেরও বেশি মরিচ খান, তাদের দ্রুত স্মৃতিশক্তি লোপ পায়। প্রকৃতপক্ষে মরিচ প্রেমিকদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।

এ ছাড়া বেশি মরিচ খাওয়ার কারণে মানুষের মধ্যে অ্যালজাইমার্স রোগের সম্ভাবনাও দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ