,

একদিনেই সাগর থেকে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে আসছেন জেলেরা

news-image

টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধের পর বুধবার (২৪ জুলাই) জেলের জন্য উন্মুক্ত হয়েছে বঙ্গোপসাগর। দুই মাসের বেশি সময় মাছ ধরা বন্ধ থাকায় বেহাল অবস্থা পড়ে যায় জেলেরা। দীর্ঘ দিন পর বঙ্গোপসাগরে জেলেরা জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। সাগরে ৩ দিনের জন্য মাছ শিকারে গেলেও একদিনেই ট্রলার ভর্তি মাছ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন জেলেরা। এতে দারুণ খুশি জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।

এবার সাগরে যেভাবে মাছ ধরা পড়ছে তাতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করেন মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। কক্সবাজার উপকূলের জেলেরা সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বুধবার থেকে সাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে যাওয়া শুরু করেছেন।

জেলেরা ছোট, মাঝারি ও বড় ট্রলারগুলো নিয়ে ৩ থেকে ১০ দিনের জন্য সাগরে মাছ শিকারে গেলেও কোন কোন ট্রলার একদিনেই ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছে কক্সবাজার উপকূলে। নিষেধাজ্ঞার পর সাগরে জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলে ও ট্রলার মালিকরা। জানা গেছে, জেলায় মাছ ধরার ট্রলার আছে ৫ হাজারেরও বেশি। ট্রলারের জেলে-শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ। ইতোমধ্যে রুপালি ইলিশ সহ নানা প্রজাতির মাছের সন্ধানে সাগরে নেমেছে অন্তত তিন হাজার ট্রলার। দু–এক দিনের মধ্যে নামবে আরও দুই হাজার ট্রলার।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গত ৬৫ দিন মাছ ক্রয়-বিক্রয় না থাকায় মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলে শূন্য ছিল এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। বর্তমানে সাগর থেকে জেলেদের শিকার করে আনা ইলিশে সয়লাব মৎস্য অবতরণ কেন্দ্র। আর মাছ ওঠা-নামা ও বেচা-কেনায় ব্যস্ত মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা।

এ বিষয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার পর শুরুতেই উপকূলের কাছে যেভাবে মাছ ধরা পড়ছে তাতে সামনে আরও বেশি মাছ ধরা পড়বে এবং সরকারের রাজস্ব আয় দিন দিন বৃদ্ধি পাবে। এমনটাই মনে করেন তিনি। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪৮ হাজার ৩শ ৯৩ জন এবং যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানের সংখ্যা ৫ হাজার ২শ ৪০টি। গত বছর সামুদ্রিক উৎস থেকে মৎস্য আহরণের পরিমাণ ১ লাখ ৫০ হাজার ২শ মেট্রিক টন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর