,

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

news-image

আবু রায়হান চৌধুরী, হোমনা : কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদুল্লাহ্, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, নজরুল ইসলাম ও সোহাগ ভট্টাচার্য, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও সহ-সভাপতি মো. আবু রায়হান চৌধুরী, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুস সালাম ভূঁইয়া ও যুগ্ন-আহ্বায়ক সামসুদ্দিন আহমেদ খান দুলাল প্রমুখ।

উক্ত খেলায় ছেলেদের ২টি ও মেয়েদের ২ টি মোট ৪টি দল অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু টুর্ণামেন্টে দুলালপুর প্রাথমিক বিদ্যালয় মিরাশ- নিলখী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে ঘনিয়ারচর প্রাথমিক বিদ্যালয় ভঙ্গারচর প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর