,

কিডনি ভালো থাকবে প্রতিদিন যে পানীয় খেলে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুস্থ থাকার জন্য কিডনি ভালো রাখা খুবই জরুরি। কিডনি শরীর থেকে বিষাক্ত ও অপ্রয়োজনীয় পদার্থ ছেঁকে বের করে দেয়।তাই কিডনি ভালো না থাকলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন না।

কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা সবই কষ্টদায়ক। তাই যে কোনো রোগ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে রোগ সম্পর্কে জানা ও সচেতন থাকা।

কিডনি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়। তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি। না হলে কিডনি ফেইলিউর, কিডনি ক্যানসারসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

কিডনি ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, লবণ ও চিনি পরিমিত পরিমাণে খাওয়া, ব্যায়াম করা জরুরি।

তবে দুটি ঘরোয়া উপাদানে তৈরি একটি পানীয় কিডনি ভালো রাখবে। এই উপাদান দুটি হলো পানি ও ধনেপাতা। এই পানীয়টির তথ্য দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক।

উপকরণ

এক মুঠো ধনেপাতা ও তিন গ্লাস পানি।

প্রণালী

একটি পাতিলে পানি নিয়ে ও এক মুঠো ধনেপাতা নিয়ে সিদ্ধ করুন। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন।

এবার পানীয়টি ছেঁকে পান করুন। প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করবে। প্রতিদিন অন্তত এক কাপ এই পানীয়টি পান করুন।

তবে কোনো খাবার খাওয়া যদি আপনার নিষেধ থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ