,

সড়কটি দেখার কেউ নেই !

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতাল সড়কের কথা শুনলেই আঁতকে ওঠেন যাত্রী পরিবহনে নিয়োজিত হালকা যান চালকরা। কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু সংলগ্ন সড়কটিতে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ক্রমশ: ঝূঁকিপূর্ন হয়ে উঠেছে।

হাসপাতালের সামনের ওই পথটুকু পার হতে হয় এখন যুদ্ধ করে। এছাড়া প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ্য নারী-শিশুসহ দুরপাল্লার যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহরের ফেরী ঘাট চৌরাস্তা থেকে বাস ষ্ট্যান্ড পর্যন্ত জনগুরুত্বপূর্ন এ সড়কের মাত্র কয়েকশ’ মিটার অংশে, শেখ কামাল সেতুর নীচে ও হাসপাতালের সম্মূখে খানা খঁন্দকের কারনে সড়কটিতে ক্রমশ: বাড়ছে দূর্ভোগ। প্রতিদিন ছোটখাটে দুর্ঘটনা ঘটছে এখানে। সড়কের ভাঙ্গা ওই অংশে ইটের টুকরো ফেলে মেরামত কাজ করেছে দু’একবার। গুরুত্বপূর্ন এ সড়কটিতে অর্ধশত ইটভাটার ইটবহনকারী থ্রি হুইলার, ব্যবসায়ীদের পন্য বোঝাই ট্রাক, পিকআপ সহ ভারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করায় ভোগান্তি পিছু ছাড়ছেনা বলে অনেকের অভিযোগ বয়েছে।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার জানান, রোগীদের নিরাপদে হাসপাতালে আসা যাওয়ার এই সড়কটি সবচেয়ে ভাল থাকা দরকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য অনুরোধ করছি।

কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো.মিজানুজ্জামান জানান,ওই সড়কটি সওজ’র। তাই এর সংস্কারে কোন পদক্ষেপ নেই পৌরসভার। সওজ কর্তৃপক্ষ যদি এটি পৌরসভাকে হস্তান্তর করে তবে পৌরসভা ওই সড়কের উন্নয়নে সবরকম ব্যবস্থা নেবে।

সড়কটি সংস্কারের বিষয়ে সাংবাদিকরা সওজ’র নির্বাহী প্রকৌশলী শাহ মো.শামস্ মোকাদ্দের’র কাছে জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর