সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই ঘরোয়া ম্যাজিক ড্রিঙ্ক কালো করবে আপনার পাকা চুল

news-image

ডেস্ক রিপোর্ট।। আগেকার দিনে ৭০ বছর বয়সেও চুল খুব একটা পাকত না। চোখের দৃষ্টি থাকত একেবারে ঠিকঠাক। চশমার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন ৪ বছরের শিশুর চোখেও চশমা শোভা পায়। কুড়ির কোটা পেরতে না পেরতেই মাথার চুল হাওয়া। যা-ও বা থাকে তা প্রায় অধিকাংশই সাদা হয়ে গেছে। এখন ঘরে ঘরে একই চিত্র দেখা যায়। আসলে ক্রমাগত ভেজালের বিষ এবং পরিবেশ দূষণের কুফল বয়ে বেড়াচ্ছে আমাদের শরীর।

তবে আপনি চাইলে ঘরে বসেই এমন একটি ম্যাজিক মিশ্রণ বানিয়ে ফেলতে পারেন যা এই সকল সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এমনকী পাকা চুল কালো করে দেবে নিয়মিত ব্যবহারে। এছাড়াও মিশ্রণের আরও গুণ রয়েছে। আপনার দৃষ্টিশক্তি প্রখর করবে। চুল পড়ার সমস্যা দূর করবে এবং তার সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে এবং কোঁচকানো চামড়া টানটান করবে।

দেখে নিন কীভাবে তৈরি করবেন এই ম্যাজিক মিশ্রণ: উপকরণ: • ১০০ গ্রাম তিসির তেল। • ২টি মাঝারি মাপের পাতিলেবু। • ২ কোয়া ছোট রসুন। • ৫০০ গ্রাম মধু।

প্রণালী: প্রথমে একটি পাতিলেবুর খোসা ছাড়িয়ে নিন। অন্যটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার রসুন এবং পাতিলেবু মিক্সি মেশিনে দিয়ে পেস্ট করে নিন। মনে রাখবেন, এতে কোনোভাবেই পানি দেয়া যাবে না। ভালো মতো পেস্ট হয়ে গেলে এতে তিসির তেল এবং মধু দিয়ে ফের একবার ভালো করে মিক্স করুন। এবার মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। একদিন পরে বার করে ব্যবহার করুন।

কীভাবে ব্যবহার করবেন: বাজারে কাঠের তৈরি চামচ কিনতে পাওয়া যায়। মিশ্রণটি সেটি দিয়েই তুলতে হবে। খাওয়ার আধ ঘণ্টা আগে দিনে তিন বার এক চামচ করে খান। ২ সপ্তাহের মধ্যে তফাত বুঝতে পারবেন। উৎস : এই সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক