সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুতা পায়ে ফোস্কা পড়লে সমাধান করবেন যে উপায়ে

news-image

অনলাইন ডেস্ক : নতুন জুতা পরলে অনেকেরই গোড়ালির পিছন দিকে, আঙুলের পাশে বা তলায় ফোস্কা পড়ে। একবার ফোস্কা পড়লে পরবর্তী ২-৩ দিন হাঁটা চলা করাটাই মুশকিল হয়ে পড়ে। এই অবস্থায় কয়েকটি উপায়ে চটপট ফোস্কা সারিয়ে তোলা যায়।

১) নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগিয়ে দেখুন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে।

২) নতুন জুতা পরার আগে পায়ে ভাল করে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৩) নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

৪) জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতার ওই জায়গাগুলো কিছুটা নরম হয়ে যাবে। কমবে ফোস্কা পড়ার ঝুঁকিও।

৫) জুতার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৬) সামান্য পানির সঙ্গে কিছুটা আটা গুলে থকথকে অবস্থায় ফোস্কার উপর লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

৭) ভুলেও পায়ের ফোস্কা ফাটিয়ে দেবেন না। কোনও কারণে ফোস্কা যদি ফেটেও যায় সে ক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ঢেকে রাখতে হবে।