সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির অন্যতম যোগ্যতা মিথ্যা বলা!

news-image

অনলাইন ডেস্ক : মিথ্যা বলাকে নেতিবাচক-ভাবেই দেখা হয়। তবে নির্দিষ্ট কিছু চাকরিতে মিথ্যা বলাটা একটি যোগ্যতা।

বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখানো হয়েছে- মিথ্যে যদি হয় চাকরির অবশ্যম্ভাবী শর্ত? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়।

প্রতিবেদনে লেখা হয়েছে, যেমন সেলস ম্যানরা সব সময় সত্য বলে না। এটা তাদের কাজের একটা পদ্ধতি। নিজের বিক্রয়যোগ্য পণ্যের গুণাগুণকে বাড়িয়ে বলার কৌশল। এটি করতে না পারলে তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে। এই ধরণের পেশার ক্ষেত্রে দেখা যায়, যে যত গুছিয়ে মিথ্যা বলতে পারবে, তার দক্ষতা তত বেশি।

এয়ারহোস্টেস জব। বিমান সফরে কোনো এয়ারহোস্টেস প্রবল ঝড়ের সতর্কতা জানাবেন নরম ভঙ্গীতে হাসি হাসি মুখে। এটাও এক ধরণের মিথ্যা। যাত্রী অহেতুক চিন্তা যাতে না করেন তার জন্য এই কৌশল নেওয়া হয়। এরকম অনেক পেশা রয়েছে মিথ্যে বলার উপর ভিত্তি করে।

বিবিসি জানাচ্ছে, নতুন এক গবেষণায় বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু পেশায় মিথ্যা ভালো বলার কারণেই টিকে থাকা যায়। তবে তা প্রকাশ করার ধরণ ধারণ আলাদা। পেশাবিদরা এই পদ্ধতিকে গ্রাহকদের জন্য সর্বোত্তম পরিষেবা দানের প্রক্রিয়া বলে চিহ্নিত করেন। কিন্তু দেখা যায় এতে দাবি করা যা হয় তার তুলনায় তেমন কিছু থাকে না।

আবার দেখা গিয়েছে, পেশাদার কোনো সংস্থাকে দিয়ে কোনো চাকরি প্রার্থী যদি তার জীবনপঞ্জি তৈরি করান তাহলে সেখানে অবধারিতভাবে এমন কিছু লেখা হয় যেটা আদতে মিথ্যা। এই মিথ্যে লেখাটাই হল সেই সংস্থার কর্মীর কাছে বড় যোগ্যতা। রয়েছে এমনই আরো উদাহরণ। বিপণন জগতের বেশিরভাগই চলছে এমন তত্ত্বের ভিত্তিতে।

অনেক মনোবিদের ধারণা, যাদের কল্পনাশক্তি অত্যন্ত প্রবল তাদের মধ্যেও মিথ্যা বলার অভ্যাস থাকে। কারণ তিনি সেই কল্পনার ভিত্তিতে যখন কিছু বর্ণনা কেন সেটার সঙ্গে বাস্তবের মিল থাকে না। তাহলে সেটি মিথ্যে। এই ধরণের ব্যক্তিরা ক্রিয়েটিভ পেশায় বিশেষ সফলতা পান। তাদের কল্পনাশক্তি অনেক কিছুর জন্ম দেয়। এটিও মিথ্যে বলারই একটি নমুনা।

বিভিন্ন সময়ে কোনো দুরারোগ্য রোগের রিপোর্ট সরাসরি রোগী বা তার নাবালক আত্মীয়ের কাছে শোনাতে চান না চিকিৎসকরা। তখন তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলে দেন খারাপ কিছু নয়, ভালোই রিপোর্ট এসেছে। এটা তিনি করেন রোগীর মনোবল ধরে রাখার জন্য। এটিও মিথ্যে।

আদতে আমরা কম বেশি সবাই মিথ্যে বলি। এই ধরণের মিথ্যে হানিকারক নয়। এতে কোনও দোষ নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক