,

স্বপ্ন দেখে বিড়াল কুকুরও!

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না, এমন মানুষ বোধহয় নেই! মনোবিদরা বলেন, আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন।

কিন্তু শুধু মানুষই নয়, স্বপ্ন দেখে বিড়াল, কুকুরও। সম্প্রতি এমনটাই দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। কিন্তু কিসের স্বপ্ন দেখে তারা?

দীর্ঘ গবেষণার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একদল বিজ্ঞানীরা দাবি করেন, কুকুর কখনওই স্বপ্রজাতিকে নিয়ে স্বপ্ন দেখে না। এই মার্কিন গবেষক দলের অন্যতম ডেইরড্রে ব্যারেট জানান, কুকুররা ঘুমের মধ্যে তাদের মানুষ ‘বাবা-মা’ বা অভিভাবককে নিয়েই স্বপ্ন দেখে।

যে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বেড়ে ওঠা, তাদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত নিয়েই স্বপ্ন দেখে কুকুররা। ১৯৬০ সালের শুরু থেকে এ বিষয়ে গবেষণা শুরু হয়।

ব্যারেট আরো জানান, কুকুর আর বিড়ালের স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে অনেকটাই। তার দাবি, বিড়ালের স্বপ্নের মধ্যেও মৃত্যুভয় কাজ করতে থাকে। তবে কখনও কখনও বিড়াল শিকারেরও স্বপ্ন দেখে।

ব্যারেট ও তার দলের গবেষকদের এই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। এ নিয়ে বিতর্কও কম নেই। তবে যাদের বাড়িতে পোষ্য হিসেবে একটি বা একাধিক কুকুর, বিড়াল রয়েছে, তাদের অনেকেই ব্যারেটের এই ব্যাখ্যা মেনে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো