সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে কর্পূরের সাহায্যে দূর হবে ঘরের মশা

news-image

ডেস্ক রিপোর্ট।। ইদানিং বেশ বেড়েছে মশার প্রকোপ। তীব্র গন্ধযুক্ত কর্পূরের সাহায্যে দূর করা যায় মশা। এছাড়া ঠাণ্ডা লাগা নিরাময়ে কর্পূর ব্যবহৃত হয়। পাশাপাশি রূপচর্চায়ও রয়েছে এর অনেক ব্যবহার। ঠাণ্ডা লেগেছে? ৪ ফোঁটা কর্পূর তেলের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে তুলা ভিজিয়ে নিন। তুলা বুকে ঘষুন কিছুক্ষণ। স্বস্তি মিলবে। নাক বন্ধ হয়ে গেলে গরম পানিতে কয়েক ফোঁটা কর্পূর তেল মিশিয়ে বাষ্প টেনে নিন। ফল মিলবে সঙ্গে সঙ্গে। ব্রণ দূর করতে পারে কর্পূর তেল।

২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ কর্পূর গুঁড়া মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। পরদিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে ব্যবহার করলে উকুনের উপদ্রব থেকে মুক্তি মিলবে।

মশা ও কীটপতঙ্গ দূর করতে পারেন কর্পূরের সাহায্যে। আধা কাপ গরম পানি একটি স্প্রে বোতলে নিয়ে ২০ ফোঁটা কর্পূর তেল মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন যেখানে মশার আনাগোনা বেশি সেখানে। কর্পূর ট্যাবলেট পাওয়া যায় বাজারে। এগুলো ঘরে রাখলেও মশার আনাগোনা কমে যাবে। একইভাবে দূর করতে পারেন ঘরে থাকা কীটপতঙ্গও। ট্যাবলেট অথবা কয়েক ফোঁটা কর্পূর তেল অথবা ঘরের কোণে ফেলে রাখলেও মুক্তি মিলবে বিরক্তিকর বিভিন্ন পোকামাকড় থেকে। নিউজ২৪।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক