মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষের যে অভ্যাসগুলো নারীরা একেবারেই অপছন্দ করেন

news-image

নিউজ ডেস্ক।। অনেক পুরুষকে বলতে শোনা যায়, তার সঙ্গে কোনো নারীর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আপনি জানেন কি নারীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে কি করা যেতে পারে। হোক সে স্ত্রী কিংবা আপনার প্রেমিকা। প্রকৃতিগতভাবে নারী ও পুরুষের আচরণ ও চলাফেরার মধ্যে নানাবিধ পরিবর্তন আমরা লক্ষ করি। তবে নারী কিংবা পুরুষ যাই হোক না কেন- সুন্দর আচরণ সবার পছন্দ।

তবে ছেলেদের কিছু আচরণ রয়েছে, যেগুলো মেয়েরা ভীষণ অপছন্দ করেন। আর সেই আচরণের কারণে মূলত ভেঙে যায় অনেক সম্পর্ক। আসুন জেনে নিই পুরুষের যে বিষয় নারীরা অপছন্দ করেন-

বদমেজাজি ও জেদি স্বভাবের: বদমেজাজি ও জেদি স্বভাবের পুরুষ খুবই অপছন্দ করেন নারীরা। কারণ কোনো নারী যদি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করেন, আর আপনি যদি সোজাসাপ্টা উত্তর না দেন, তবে ওই নারীর খুব মন খারাপ হয়। তাই নারীর সঙ্গে কখনই জেদ বা বদমেজাজি আচরণ পরিহার করুণ।

ব্যঙ্গ করা: ব্যঙ্গ করা পুরুষ খুবই অপছন্দ করেন নারীরা। অযথা কাউকে বিরক্ত করেন, তাদের সাধারণত মেয়েরা পছন্দ করেন না; বরং প্রবলভাবে ঘৃণা করেন।

নারীদের সঙ্গে বিরূপ আচরণ: বিরূপ আচরণ খুবই অপছন্দ করেন নারীরা। অনেক পুরুষ আছেন, যারা নারীদের ভাবেন যে তাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। তারা শুধু ঘরের কাজ করবেন-এটি অনুচিত। এটি করা যাবে না। সম্পর্ক ঠিকবে না।

কিপটে স্বভাবের: অনেক পুরুষ আছেন, যারা টাকা-পয়সা খরচের সময় অনেক হিসাব কষেন। কিপটে স্বভাবের ছেলেদের কখনই পছন্দ করেন না মেয়েরা। তারা সবসময় ভাবেন পুরুষরা বড় মনের হবে।

বেশি কথা বলা: অনেকে আছেন একটু বেশি কথা বলেন। কথা বলা আরম্ভ করলে সহজে থামতে চান না। প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক সব ধরনের গল্প করেন। অতিরঞ্জিত গল্প করা মেয়েরা তেমন পছন্দ করেন না। তারা মুডি ধরনের ছেলে পছন্দ করেন।

আঠালো প্রকৃতি: সঙ্গীকে প্রতি মিনিটে মুঠোফোনে খুদেবার্তা পাঠানো মানে এই নয় যে তার প্রতি আপনার অনেক ভালোবাসা রয়েছে। এর মানে আপনি শুধু একজন আঠালো প্রকৃতির মানুষ। মেয়েরা এ ধরনের ছেলেদের পছন্দ করেন না। তারা এ ধরনের ছেলেদের খুব একটা দাম দিতে চান না। আপনি নিশ্চয়ই চাইবেন না, আপনার এমন স্বভাবপ্রিয় মানুষটির কাছে আপনাকে মূল্যহীন করে তোলে?

খুব বেশি শান্ত: আপনি শান্ত স্বভাবের ছেলে। এটি প্রকাশ করতে গিয়ে অনেক সময় হিতেবিপরীত হয়ে যেতে পারে। এটি একদম কাম্য নয়। খুব বেশি শান্ত ছেলেও কিন্তু মেয়েরা তেমন পছন্দ করেন না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক