,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-মাদকসহ ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার (১৬ জুন) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের হাইওয়ে রেস্তোরাঁ উজান ভাটির সামনে থেকে তাকে আটক করা হয়। তবে সোমবার (১৭ জুন) দুপুরে র‌্যাবের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক জাহাঙ্গীর আলম জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার মৃত মঞ্জুর আলম মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মো. জোবায়ের জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আশুগঞ্জের হোটেল উজান ভাটির সামনে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরকে সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালায় তারা। পরে তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ