,

দিল্লিকে উড়িয়ে দিয়ে ফাইনালে চেন্নাই

news-image

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ১০ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজকের ম্যাচ যারা জিতবে তারা মুম্বাইয়ের বিপক্ষে ফাইনালে খেলবে।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে দিল্লি। ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। এরই ফলে ফাইনাল নিশ্চিত করে তারা।

চেন্নাইয়ের হয়ে প্লেসিস ৫০, ওয়াটসন ৫০, রায়না ১১ ও ধোনি ৯ রান করেন। অন্যদিকে রাইডু ২০ রানে অপরাজিত ছিলেন। দিল্লির হয়ে ইশান্ত, বোল্ট, অমিত ও অক্ষর ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে দিল্লির হয়ে পন্থ ৩৮, মুনরো ২৭, ধাওয়ান ১৮, শ্রেয়াস ১৩ ও রাদারফোর্ড ১০ রান করেন। অন্যদিকে ইশান্ত শর্মা ৩ বলে ১ চার ও ১ ছয়ে ১০, মিশ্রা ৬ রানে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের হয়ে চাহার, হরভজন, জাদেজা ও ব্রাভো ২টি করে, ইমরান ১টি উইকেট শিকার করেন।

চেন্নাই সুপার কিংসঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, শার্দুল ঠাকুর, ইমরান তাহির।

দিল্লী ক্যাপিটালসঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন মুনরো, শারফানে রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, কিমো পল, ট্রেন্ট বোল্ট, অমিত মিশ্রা, ইশান্ত শর্মা।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

গণপতি পরিবার হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যায় অসংগতি দেখছে আইন ও সালিশ কেন্দ্র

বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো

বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

অসুস্থতায় শয্যাশায়ী প্রীতি জিনতা

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সীতাকুণ্ডে আধুনিক সমরাস্ত্র কারখানা স্থাপন করবে সেনাবাহিনী

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নওগাঁয়