,

সবাই ভেবেছিল বর এসেছে, কিন্তু তিনি ম্যাজিস্ট্রেট

news-image

জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীলের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে মাদরাসা ছাত্রী সাগরিকা আক্তার (১৫)। সাগরিকা আক্তার সদরপুরের শোনপাচা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর গ্রামের আতাহার মোল্যার মেয়ে সাগরিকা আক্তারের সঙ্গে একই গ্রামের আইয়ুব মোল্যার প্রবাসী ছেলে লিটন মোল্যার (২৮) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অ্যাসিল্যান্ড সজল চন্দ্র শীল কনের বাড়িতে হাজির হন। এসময় কনের বাড়ির সবাই ভেবেছিল বর এসেছে। ওই বাড়িতে অ্যাসিল্যান্ড হাজির হওয়ার খবর পেয়ে পথ থেকেই ফিরে যান বর ও যাত্রীরা।

এসময় বিয়ে বন্ধ করে কনের বাবাকে আটক করেন অ্যাসিল্যান্ড। পরে কনের বাবা তার কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না মর্মে মুচলেকা দেন নির্বাহী ম্যাজিট্রেটের কাছে। পরে কনের বাবাকে ছেড়ে দেয়া হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল জানান, নবম শ্রেণিতে পড়ুয়া মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কনের বাড়িতে হাজির হওয়ার সংবাদ পেয়েই বর আর আসেনি। তিনি বলেন, কনের বাবাকে আটক করা হয়। পরে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে মিমির

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সংসদে বিরোধী দলের ওয়াকআউট : সরকারের নীতি-বিল উত্থাপন নিয়ে তুমুল বিতর্ক

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ