,

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-চাটখিল প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (০৮ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ১১নং পোল মুন্সির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে এসে ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ৩ যাত্রী নিহত এবং অনেকে আহত হয়েছেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’