মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-দিশার ‘স্লোমোশন’ ইউটিউবে ঝড় তুলেছে

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার লুক ও টিজার ও ট্রেইলরের পর এবার প্রকাশ পেয়েছে সালমান খান অভিনীত ‘ভারত’ সিনেমার প্রথম গান ‘স্লোমোশন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও নাকাশ আজিজ এবং তাদের সঙ্গে ফিচ্যারিং করেছেন ভিশাল ও শেখর।
২৪ এপ্রিল টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। গানে সালমান খানে বিপরীতে দেখা যাচ্ছে দিশা পাটানিকে। বেশ জমেছে তাদের রসায়ন। প্রকাশের পর পরই ইউটিউবে ঝড় তুলেছে সালমান-দিশার স্লোমোশন।
গান প্রকাশের দুই দিন পার হতে না হতেই ১ কোটি ৯২ লাখেরও বেশিবার গানটি দেখা হয়েছে। শুধু তাই-ই নয়, দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে গানটি।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘ভারত’ সিনেমার সাড়ে তিন মিনিটের ট্রেলার। যেখানে নাম ভুমিকায় অভিনয় করেছেন সালমান খান। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে থাকছেন ক্যাটরিনাও। ছবিটি নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ভাষার ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে।
এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সালমান-ক্যাটরিনা ছাড়াও এতে অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে ভারত সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন