,

দুই গ্রুপের বিরোধ: খুলনায় ইজতেমা স্থগিত

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় জেলা ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপ বিবাদে লিপ্ত হয়েছে। আগামী ১৪ মার্চ থেকে রূপসা সেতুর বাইপাস সড়কসংলগ্ন জাবুসা গ্রামে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা শুরু হওয়ার কথা ছিল।

বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ আয়োজনের বিরোধিতা করেছে তাবলিগের আরেকটি অংশ। তারা আয়োজকদের মাওলানা সাদপন্থি দাবি করে তাদের এই আয়োজন বন্ধের দাবি জানান। এ পরিস্থিতিতে জেলা ইজতেমা স্থগিত করেছে খুলনা জেলা পুলিশ।

ইজতেমা মাঠের জিম্মাদার মাওলানা মাসুম বিল্লাহ জুবায়ের বলেন, গত ফেব্রুয়ারি মাসে কাকরাইল মসজিদের শূরা সদস্যরা খুলনায় জেলা ইজতেমা করার অনুমতি দেন।

তিনি জানান, আয়োজকরা সবাই নিজাম উদ্দিন মারকাজের অনুসারী। ওই মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভিকে তারা আমির মানেন। এ জন্য অনেকে তাদের সাদপন্থি বলে।

এদিকে, বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, এটি সাদপন্থিদের তথাকথিত ইজতেমা। জেলায় জেলায় ইজতেমা করার নজির তাবলিগের ইতিহাসে নেই।

এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সমকালকে বলেন, এ বিব্রতকর পরিস্থিতিতে ১৪ মার্চ ইজতেমা স্থগিত করা হয়েছে। পরে সবাইকে নিয়ে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো