,

উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অন্তঃসতত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেবের বিরুদ্ধে তার চার মাসের অন্তঃসতত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। নিহতের নাম লিপি রানী দেব। সে নাসিরনগর উপজেলার সদরের মৃত তুলশী রঞ্জন দেবের মেয়ে।

মৃতের পরিবারের অভিযোগ মানিক দেব তার স্ত্রী লিপিকে গলা টিপে হত্যা করেছেন। পরে মরদেহ নিজেদের বাড়িতে না রেখে পারিবারের কাউকে না পাঠিয়ে প্রতিবেশীকে দিয়ে নাসিরনগরে পাঠিয়েছেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে অষ্টগ্রামের দূর্গাামোহন দেবের ছেলে মানিক চন্দ্র দেবের সঙ্গে পারিবারিকভাবে লিপির বিয়ে হয়। মগ্ন চন্দ্র দেব নামে মানিক ও লিপি দম্পতির আট বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

নিহত লিপির বড় ভাই চন্দন কুমার দেব ও চপল কুমার দেব অভিযোগ করে জানান,মানিক দেব প্রায়ই বিভিন্ন অজুহাতে লিপিকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মানিক পারিবারিক বিষয় নিয়ে তার বোনকে হত্যা করেন।পরে তাকে অষ্টগ্রাম থেকে স্পিডবোটে করে এক প্রতিবেশীর মাধ্যমে নাসিরনগর পাঠিয়েছেন। তিনি বলেন এ ঘটনায় বোন জামাতার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবেন । তিনি আরও বলেন,তার বোন চার মাসের অন্তঃসতত্ত্বা ছিল।

এদিকে মানিক দেব উল্লেখিত অভিযোগ মিথ্যা দাবি করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জানান,ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। মৃতের লাশ আজ শনিবার ময়নাতদন্ত করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের