,

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে অব্যাহত যুদ্ধ ও সংঘাত তীব্র রূপ নেওয়ায় ভিটেমাটি ছেড়ে পালানো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিশ্চিত করেছে যে দেশটিতে এখন পর্যন্ত গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখ ১ হাজার ২১৭ জনে পৌঁছেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক এই সংস্থাটি জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও গৃহহীন মানুষের এই সংখ্যাটি ছিল প্রায় ৭৬ হাজার। তবে অতি অল্প সময়ের ব্যবধানে লড়াই তীব্রতর হওয়ায় গৃহহীন পরিবারের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নতুন নতুন পরিবার ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হওয়ায় দেশটিতে চরম মানবিক সংকট তৈরি হচ্ছে, অথচ তাদের সহায়তায় পর্যাপ্ত অর্থ জোগান দেওয়া যাচ্ছে না।

আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ এ বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের জীবন বাঁচানোর তাগিদে মাথা গোঁজার শেষ সম্বলটুকু ছেড়ে পালালেও কোথাও তারা নিরাপদ আশ্রয় পাচ্ছে না। জরুরি ভিত্তিতে তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ও নিরাপত্তা দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে আমাদের ত্রাণ টিম পুরোপুরি প্রস্তুত থাকলেও দাতাগোষ্ঠীর প্রয়োজনীয় তহবিলের চরম ঘাটতি রয়েছে। অর্থ সহায়তায় প্রতিদিনের বিলম্বের অর্থই হলো অমূল্য কিছু মানুষের প্রাণের ক্ষতিসাধন হওয়া। তাই এখনই সাহায্য নিয়ে এগিয়ে আসা জরুরি।”

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০