,

ভাঙ্গা রাস্তার খানাখন্দের দূর্ভোগে বাঞ্ছারামপুর উপজেলার যাত্রীরা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া : দীর্ঘদিন সংস্কার না করায় বাঞ্ছারামপুরের সাথে পাশর্^বর্তী উপজেলা হোমনা-মুরাদনগর-নবীনগর আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর অংশে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এ সময় এসব গর্তে প্রতিদিন গাড়ি আটকে যায়। বর্তমান শুষ্ক মৌসুমে বিভিন্ন খানাখন্দে যাত্রী ও পরিবহন কোন রকম কওে পাড়ি দিয়ে যাচ্ছে গন্তব্যে।

বিশেষ কওে হোমনা সড়কের উজানচর-সোনারামপুর পর্যন্ত ৯ কি:মি: রাস্তা গাড়ি চলে পায়ে হাটার গতিতে।এসব রাস্তায় খুব বেশী জরুরী কাজ ছাড়া জনগন ব্যবহার করছেন না বলে কথা বলে জানা গেছে। এ অবস্থায় দ্রুত সড়কের এই অংশ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর পর্যন্ত ২৮ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ১৬ কিলোমিটার বাঞ্ছারামপুর অংশে পড়েছে।

সড়কের বাঞ্ছারামপুর অংশ দিয়ে বাঞ্ছারামপুর, নবীনগর ও মুরাদনগর উপজেলার তিন লাখ মানুষ ঢাকা, কুমিল্লা, ব্র্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই সড়কে প্রতিদিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা, ইজিবাইকসহ শত শত যান চলাচল করে। রূপসদীর দুটি বাজার, দরিকান্দির আনন্দ বাজার, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে ট্রাক ও পিকআপে পণ্য পরিবহন করে।

সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুরের কৃষœনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল গর্ত।সে গর্ত পেরিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে হয় বাধ্য হয়ে।পাড়ি দেয় শত শত যানবাহন।এ ছাড়া, ফতেহপুর মোড় এলাকায় রাস্তায় আড়াআড়িভাবে গর্ত রয়েছে। ফতেহপুর বাজার এলাকায় ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় কয়েকটি গর্ত রয়েছে। রূপসদী গ্রামের খোদাইবাড়ি দাখিল মাদ্রাসার সামনে রাস্তায় প্রায় ১০০ মিটারজুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফরদাবাদ ড. রওশন আলম কলেজ মোড় এলাকার শতাধিক স্থানে গর্ত রয়েছে। এসব গর্তে প্রতিদিনই ৪০-৫০টি গাড়ি আটকে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ সড়কে অটোরিকশা চালকরা জানান, ‘বাঞ্ছারামপুর থেইক্কা ফরদাবাদ পর্যন্ত যাইতে এক-দেড় শ গর্ত আছে। গর্তের মইদ্দে পইড়া গাড়ির ইঞ্জিন বন্ধ অইয়া যায়।’

সওজের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, ‘বাঞ্ছারামপুর-হোমনা-মুরাদনগর সড়কের বেশ কিছু জায়গায় গর্ত রয়েছে।কিছু কাজ হয়েছে।কিছু কাজ মার্চের মধ্যেই শুরু করবো।চলতি মাসে ২৬ কোটি টাকার টেন্ডার হবার কথা রয়েছে।’’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর