,

ফুলকপিতে লাখপতি

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : কয়েকবার টানা লোকসান হলেও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক কৃষক ফুলকপি চাষ কওে এ বছর লাখ টাকা লাভ করেছেন। চাষীদের মুখে এবার হাসি ফুটেছে। ফলন যেমন ভালো হয়েছে, দামও অনেক বেশি পাচ্ছেন তারা। তাছাড়া ঢাকার মোকামে বাঞ্ছারামপুরের ফুলকপির চাহিদাও বেশ ভালো। এখানকার বিষমুক্ত ফুলকপি ঢাকাসহ দেশের বিভিন্ন হাটবাজারে চলে যাচ্ছে।সদর উপজেলার শেকেরকান্দি গ্রামের ফুলকপি চাষী আলাউদ্দিন বলেন, ‘এবার ঢাকায় ফুলকপির ব্যাপক চাহিদা। তাই নিশ্চিন্তে বিক্রি করছি জমি থেকেই।এবারই প্রথম ২ দফা ফলন তুলেছেন তিনি। তিনি জানান, গতবার এলাকার হাটবাজারে এই সময় ফুলকপি প্রতি মণ ৩শ’ থেকে ৪শ’ টাকায় বিক্রি হয়েছে।

কিন্তু এবার তা বিক্রি করছি এক হাজার থেকে ১২শ’ টাকায়।’বাঞ্ছারামপুর কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা এ.আর হুমায়ূন কবীর জানান, চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন আগাম সবজি হিসেবে ৩৭১ হেক্টর জমিতে ফুল/বাধা কপির চাষ হয়েছে। চাষীরা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এই ফুলকপি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো