,

বিশুদ্ধ পানির সংকটে সরাইলের অধিকাংশ মানুষ

news-image

সরাইল প্রতিনিধি : শীতকালে দীর্ঘ সময় বৃষ্টির দেখা মেলেনা। এরই মাঝে ইরি বোরো মৌসুমে কৃষকের ধান রোপণের উৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিশুদ্ধ পানির সংকটে ভোগছেন গ্রামের অধিকাংশ মানুষ। আবার কোন কোন স্থানে নলকূপ থাকলেও পানি লবণাক্ত বা লালচে হওয়ায় প্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছেনা।

স্থানীয়রা জানান, বেশিরভাগ এলাকায় নলকূপে পানি না পাওয়ায় বিশুদ্ধ পানির দূর্ভোগে ভোগছেন স্থানীয় এলাকার সর্বস্থরের মানুষ।কৃষক ধান চাষসহ বিভিন্ন ফসলী জমিতে পানি দেওয়ার জন্য নলকুপ, ডিব ডিউবওয়েল থেকে মেশিনের সাহায্যে পানি উত্তোলনের কারণে পানির এ সমস্যা দেখা দিচ্ছে।

এছাড়াও কৃষি জমিতে সেচ দিতে গিয়ে এলাকায় থাকা নলকুপ গুলোতে পানি পাওয়া যাচ্ছেনা। গ্রামের বেশীর ভাগ এলাকার পরিবার গুলো বিশুদ্ধ পানির সংকটে নিরবে ভোগছেন। পানি না আসায় নলকূপগুলোতেও মরিচা পড়ে গেছে। দিন-রাত ২৪ ঘন্টা মেশিন দিয়ে পানি উত্তোলনের কারণে এ সমস্যা আরোতীব্র আকার ধারণ করছে।

স্থানীয় কৃৃষক মোঃ ইসমাইল মিয়া জানান, ডিপকল বা নলকুপ থেকে রাত্রিকালিন পানি উত্তোলন করলে এ সমস্যার কিছুটা লাঘব হতে পারে। অন্যান্য এলাকায় এ প্রথা চালু থাকলেও এখানকার সেচ পাম্পের মালিকরা তা মানছেন না।

সেচ পাম্পের মালিকদের সাথে কথা বললে তারা জানান, কৃষকদের ফসলী জমিতে প্রয়োজন মত পানি না পেলে কৃষকের চাষাবাদের জমি শুকিয়ে যাওয়ার সম্ভবনা বেশি। তাই ফসলি ক্ষেত টিকিয়ে রাখতে হলে প্রয়োজন মত পানি দিতে হয়।

এদিকে বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ কোমলমতি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। পানির দুর্ভোগ কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সরাইল উপজেলার আপামর জনগণ।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস