,

নাসিরনগরে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর শিশু কাননের ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সাইফুল কবির । আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টার দিকে নাসিরনগর শিশু কানন পরিদর্শনে এসে এ পাঠদান করান। এসময় তিনি ওই শিশু কাননের শিক্ষক ও উপস্থিত অভিভাবকদের সাথে মত বিনিময়,প্রতিটি ক্লাসে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নেন এবং শিক্ষার্থীদেরকে সঠিক সময়ে খাওয়া,ঘুম,পড়ালেখা-খেলাধুলা করার জন্য উপদেশ দেন। শিশু কানন পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান দেখে মুগ্ধ হন ইউএনও ।

পরে উপস্থিত অভিভাবকদের সাথে মত বিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির বলেন,প্রকৃত শিক্ষা অর্জন,শিক্ষার পরিবেশ ও গুণগতমান উন্নয়নের পাশাপাশি নাসিরনগর উপজেলাকে মাদকমুক্ত করতে চাই। মাদকের থাবায় বিপথগামী হয়ে পড়ছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। তাই মাদকের ব্যাপারে প্রশাসনের কোন আপোষ নেই। এসময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাকছুদুর রহমান,উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া,সহকারী অধ্যাপক জামিল ফোরকার,শিশু কাননের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হক ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস