,

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নারী নিহত 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী দিগন্ত পরিবহনের বাস চাপায় নাসরিন বেগম (২০) নামের এক নারী পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন হোসনা বেগম (৩৫) আহত হয়। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন জেলার বিজয়গর উপজেলার দত্তখোলা গ্রামের জহির মিয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি- তদন্ত) মোঃ জিয়াউল হক জানান, বিকেলে জেলা শহরের কাউতলী মোড় থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রী লোকাল বাস বিশ্ব রোড়ের দিকে যাচ্ছিল। পথে বিরাসার এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে থাকা পথচারীদের চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস