,

আখাউড়ায় সিধ কেটে জিম্মি করে প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি !  আটক ২ 

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের এলু মিয়ার বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা মাটির দেয়ালে সিধ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা, ৪টি চার্জ লাইট, ১টি মোবাইল ফোনসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। লোকজনের চিৎকারে এলু মিয়ার ভাই নজরুল ইসলামসহ অন্যরা এগিয়ে এলে চুরেরা পালিয়ে যায়। এসম ২ চোরকে আটক করে জনতা। গত রোববার দিনগত রাত দেড়টার এ ঘটনা ঘটে। আটকৃত চোরেরা হলো আখাউড়া পৌরশহরের  টানপাড়ার বর্তমান বাসিন্দা মৃত আব্দুল বারেকের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও আব্দুল আজিজের ছেলে মো. লিটন (২৭)। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাটাস্থলে পৌঁছে আটকৃতদের থানায় নিয়ে আসে। চোরদের কাছ থেকে দুই জোড়া কানের দুল, একটি মোবাইল ও একটি হাত ঘড়ি উদ্ধার করেছে।
জানা যায়, এলু মিয়ার ছেলেরা প্রবাসে থাকে। ঘটনার রাতে তিনিও বাড়িতে ছিলেন না। রাত দেড়টার দিকে ৫/৬ জনের সংঘবদ্ধ একটি চোরের দল মাটির ঘরের দেয়ালে মাটি কেটে কৌশলে ঘরে প্রবেশ করে। ধারালো অস্ত্রের মুখে মহিলাদের স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৫০ হাজার টাকা ৪টি চার্জ লাইট, ১টি মোবাইল ফোন সেটসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এসময় মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে জনতা।
এ ব্যপারে আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার সাংবাদিকদের  বলেন, আটক দুই চোরকে পুলিশ থানায় নিয়ে এসেছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়ের পূর্বক আটকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর