,

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে আশুগঞ্জে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৭টি ব্যবসা প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলার আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে এই অভিযান শুরু হয়ে আশুগঞ্জ বাজারের বিল্লালের ঘাট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের রেলগেইট থেকে শুরু করে বাজারের বিল্লালের ঘাট পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ বিহীন ঔষধ থাকায় ও দোকানে নোংরা পরিবেশ থাকায় তিনটি দোকানকে এবং বাজারের ৪টি খাবারের হোটেল ও মিষ্টির দোকানে বিভিন্ন ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। তিনি আরো জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আশুগঞ্জের সকল এলাকায় নিয়মিত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস