,

ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষকের কারাদণ্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষককে ১৫ দিনের ও এক ফটোকপি দোকানিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মেহারী উবাইদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ূম (৪২), নুরুল আমিন (৪০) ও  হাফিজুল ইসলাম (২৫) এবং ফটোকপি দোকান মালিক মহসিন রিফাত।

ইউএনও হাসিনা ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, ৩৩৩ নম্বরে কল পেয়ে ওই কেন্দ্রের পাশে একটি ফটোকপি দোকানে অভিযান পরিচালনা করে ইংরেজি প্রথমপত্র প্রশ্নের উত্তরসহ নকল পাওয়া যায়। ওই দোকান মালিক মহসিন রিফাতকে আটকের পর তিনি জানান—তিন শিক্ষক এসব উত্তর সরবরাহ করেছেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওই তিন শিক্ষককে আটক করে ১৫ দিনের ও দোকান মালিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলেও জানান নির্বাহী এ ম্যাজিস্ট্রেট।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস