,

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায়  ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
র‍্যাব জানায়, রবিবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী  অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জমাদার পাড়া মোড় হতে এই গ্রামের হরিধন চন্দ্র করের ছেলে উত্তম চন্দ্র কর (৩৭), মৃত গোলাপ খাঁনের ছেলে ইসতিয়াক আহম্মেদ খাঁন (৩৩) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চিৎকা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ জাবেদ আলী(২৫) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩,৬৫০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১,০৩,৬৫০/- টাকা। আটক আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‍্যাব।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস