,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যদের অভিযানে  ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময়  গাড়ি থেকে  তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আজ শনিবার সকালে অভিযানে  গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জের মোখলেছপুর এলাকার অহিদুজ্জামান মিয়ার ছেলে তৌহিদুজ্জামান (২৬), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মিয়াব আলী ছেলে শাহ্ আলম।(২৫) ও চুয়াডাঙ্গা জেলার
কিষ্ণপুর এলাকার মজিবর মিয়ার ছেলে মনিরুল ইসলাম রনি (২৬)।
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং গোয়েন্দা সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ী ঢাকা মেট্রো-গ-১১-৯২০৮ কালো রংয়ের প্রাইভেটকারে মাদকদ্রব্যের একটি বড় অংকের চালান
নিয়ে যাচ্ছে। এসময় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মেড্ডা ট্রাক স্ট্যান্ডের সামনে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রোডের উপর গতি রোধ করে প্রাইভেটকারটি আটক করে তিন মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা হয়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ৬০ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৭,১৩৫/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো