,

১৩০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ১৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে এসময় প্রাইভেটকারটির চালক ও অন্যান্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার দুপুরে এই বিষয়ে সাংবাকিদের জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ ১৯-০৪৮৭) ফেলে চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশী চালিয়ে ১৩০ কেজি গাজাঁ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস