,

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত মুক্ত অভিযানে পুলিশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কের ফুটপাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির।সকালে শহরের কুমারশীল মোড় থেকে এই অভিযান শুরু হয়ে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মূল সড়কের দুই পাশ দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা হয় সড়কের পাশের দোকানের ফুটপাতের উপর রাখা মালমাল।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, সড়কের পাশে ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন করা হচ্ছে।

এসবের বিরুদ্ধে অভিযোগও দিয়েছে পথচারীরা। অভিযোগের প্রেক্ষিতে ফুটপাথ দখল মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক ভাবে ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দোকানদারদের সর্তক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ যদি পূনরায় মালামাল ফুটপাতে রেখে দখল করে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক, ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান ও ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস