,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া প্রেমের অভিযোগে স্ত্রী জেসমিন আক্তার আঁখিকে (২৩) হত্যার দায়ে জিসান চৌধুরী জিকু (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক   এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিকু ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নিউ মৌড়াইল মহল্লাার মো. ছানাউল্লাহ্ চৌধুরীর ছেলে। তবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী জিকু পলাতক রয়েছেন।
জেলা আদালতের কোর্ট পরিদর্শক মো:মাহবুবুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, নিহত আঁখি ঢাকার ডেমরা এলাকার মুসলিম মুন্সির মেয়ে। পরকীয়া প্রেমের অভিযোগে গত ২০১৩ সালের ২৭ আগস্ট দুপুরে স্বামী জিসান চৌধুরী জিকু তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ওইদিনই আঁখির বাবা বাদী হয়ে জিকুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে সে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে মামলায় জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন জিকু।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল্লাহ্ আল মাসুম।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস