র্যাবের অভিযানে ভূয়া প্রশ্নপএ বিক্রির অভিযোগে প্রতারক গ্রেফতার !
র্যাবের-১৪ দাবি, ফেসবুক ব্যবহার করে প্রশ্নপত্র বিক্রির নামে ভুয়া প্রশ্নপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার যে চক্র রয়েছে- সোহাগ সে চক্রের সক্রিয় সদস্য। আখাউড়া উপজেলার ধাতুরপহেলা এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহাগকে শনাক্ত করতে সক্ষম হয় র্যাব। আটক করার পর জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে জেএসসি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়।
এরপর প্রতারককে খুঁজতে গিয়ে নিজেই ওই চক্রে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সোহাগের বিরুদ্ধে আখাউড়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।










