,

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর শিশু হালিমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চাচাসহ গ্রেফতার ২

news-image

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর শিশু হালিমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুটির চাচা হেলাল মিয়া ও তার সহযোগি রুবেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গত ২ ফেব্রুয়ারি শহরের ভাদুঘর এলাকা থেকে ৩ বছরের শিশু হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত চালায়। তদন্তের এক পর্যায়ে একই বাড়ির হালিমার চাচা হেলাল মিয়াকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে হেলাল জানায়, দীর্ঘদিন পূর্বে সে তার ভাবি খাদিজা বেগমকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এবং পারিবারিক কলহের জের ধরে খাদিজা বেগমের উপর প্রতিশোধ নিতে ১ মাস পূর্বে হেলাল তার ভাতিজি হালিমাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সকালে সে কৌশলে হালিমাকে বাড়ি থেকে চিপ্স দেয়ার কথা বলে নিয়ে যায়। পরে সে তার সহযোগি রুবেলের সহায়তায় শিশুটিকে হত্যা করে ২টি বহুতল ভবনের মাঝ খানে ফেলে আসে।সংবাদ সম্মেলনে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২ ফ্রেব্রুয়ারি শহরের ভাদুঘরে নিখোঁজের পর খুন হয় শিশু হালিমা। সে ভাদুঘর এলাকার রাজমিস্ত্রি আমির হোসেন এর মেয়ে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস