,

মাদক ও অপরাধমুক্ত সমাজের জন্য তরুণ যুবাদের ভূমিকা রাখতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার মানবিক কল্যাণ সহায়ক “ অসহায় মানুষের পাশে আমরা” সংগঠনের – উদ্যোগে ১৬ বছর পূর্তি উপলক্ষে আলোচন সভা, প্রতিবন্ধী সুবিধা বঞ্চিতদের মাঝে কাপড় বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার নাটাই ইউপির ভাটপাড়া গ্রামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল কবীর। সংগঠনের উপদেষ্টা ও বেতার টেলিভিশনের সঙ্গীত শিল্পী শাহ মোঃ শাহীনুর সাঁই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটাই উত্তর ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,আলহাজ্ব মোঃ শাহাজাহান, স্কাউটার শাহ কামাল, মোঃ শাহাজামাল, মোঃ হাজারী মোল্লা,ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের তত্বাবধায়ক মোস্তফা কামাল, মোঃ কবির মিয়া,। সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহ আরমান। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম ভ’ইয়া,শাহ তায়েফ,ডাঃ রাসেল খান,শাহ তারিফ.মারুফ হাসান পাবেল,শাহ গালিব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ রেজাউল কবীর বলেন, আমাদের সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখতে তরুণ যুবাদের ভ’মিকা রাখতে হবে। তিনি বলেনবর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করেছে এবং দেশের উন্নয়নের জন্যই মাদক কে না বলতে হবে, মাদকের বিস্তার রোধ, মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যন্ত গ্রামে মানবিক কল্যাণে নিবেদিত সংগঠনকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ যুবাদের ঐক্যবদ্ধ সুন্দর ভাল কাজের প্রয়াস উন্নত জাতি গঠনে সহায়ক। সম্মিলিত ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে কাজ করার জন্য তিনি আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী সুবিধা বঞ্চিতদের মাঝে কাপড় বিতরণ,ও ১১ টি ইভেন্টে শিশু কিশোরদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ এই সংগঠন বিনামুল্যে রক্ত দান, শীত বস্ত্র বিতরণ, ঈদের সময় সুবিধা বঞ্চিতদের মাঝে নতুন জামা বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সহ দূর্যোগ মুহুর্তে সেবামূলক বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস