,

নাসিরনগর গোর্কণ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান খান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ ঘোষনা করা হয়েছে। আজ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ ৫জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র বৈধরা হলেন গোর্কণ গ্রামের এ.কে.এম সাইফুর রহমান(স্বতন্ত্র),কামরুল হাসান খাঁন(জাতীয় পার্টি),নুরপুর গ্রামের ছোয়াব আহমেদ হৃতুল(আওয়ামীলীগ),ডিঘর জেঠাগ্রামের মোঃ রহমত আলী(স্বতন্ত্র) ও নুরপুর গ্রামের সামসুল আরেফিন(স্বতন্ত্র)।

উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানিয়েছেন,নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ফেব্রুয়ারি রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় নিহত হবার পর চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। এ পদ পূরণে গোর্কণ ইউপি চেয়ারম্যানের পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো