,

নাসিরনগর গোর্কণ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান খান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদের কাছে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন গোর্কণ গ্রামের এ.কে.এম সাইফুর রহমান(স্বতন্ত্র),কামরুল হাসান খাঁন(জাতীয় পার্টি),নুরপুর গ্রামের ছোয়াব আহমেদ হৃতুল(আওয়ামীলীগ),ডিঘর জেঠাগ্রামের মোঃ রহমত আলী(স্বতন্ত্র) ও নুরপুর গ্রামের সামসুল আরেফিন(স্বতন্ত্র)।

উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানিয়েছেন,নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩ ফেব্রুয়ারি রবিবার মনোনয়নপত্র বাছাই,১০ ফেব্রুয়ারি রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় নিহত হবার পর চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। এ পদ পূরণে গোর্কণ ইউপি চেয়ারম্যানের পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস